ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার কোদলধর এলাকার হিমালয় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী।

তিনি বলেন, তারাকান্দার কোদলধর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে বাস দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com