ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


ময়মনসিংহের ত্রিশালের মাদানি সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকাল ১১টার এদিকে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা বাসটিকে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক শিশু এবং হাসপাতালে শফিকুল ইসলাম (৩৩) মারা গেছেন। সে উপজেলার চিকনা মনহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।


Copyright (c) 2019-2026 bzamin24.com