তীব্র শীতে গোসল করতে মায়ের রাগারাগি, ছাত্রীর আত্মহত্যা


টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলশিক্ষার্থী নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল না করায় সকাল ৯ টার দিকে তার মা তাকে গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করে। মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এর ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com