চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ 


মহেশখালীতে এলএনজি এফএসআরইউ(ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট)-এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। দেশের অন্যান্য এলাকায়ও শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি এফএসআরইউ-এর ত্রুটি দ্রুত মেরামতে কাজ চলছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।


Copyright (c) 2019-2026 bzamin24.com