ভালুকায় ডোবায় ভাসছিল নৈশপ্রহরীর মরদেহ


ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় একটি ডোবা থেকে আফাজ উদ্দিন (৬৫) নামে এক নৈশপ্রহরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

আফাজ উদ্দিন উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি এলাকার মৃত পোকাই শেখের ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে হবিরবাড়ী এলাকায় একটি ডোবায় ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আফাজ উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com