কিশোরগঞ্জে পণ্যবোঝাই ট্রাকে আগুন


কিশোরগঞ্জে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ নভেম্বর) রাত দেড়টার দিকে পৌরসভার কুলিয়ারচর-দাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দিনগত রাত দেড়টার দিকে পৌরসভার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।

কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম ভূঁইয়া জানান, ৯৯৯ কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com