সালথার মাঝারদিয়া হাটে অবৈধ স্থাপনা অপসারণ অভিযান


ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া হাটের সরকারী জায়গায় নির্মাণাধীন ৩টি অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে মাঝারদিয়া হাটে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমশিনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, মাঝারদিয়া হাটে তোহা বাজারের জন্য নির্ধারিত স্থানে নির্মাণাধীন ৩টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। উপজেলার যেকোন স্থানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ খলিলুর রহমান ও সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ^াসসহ একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com