চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি।

তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com