গাইবান্ধায় মহিলাদলের মিছিল,সড়ক অবরোধ: গাড়ি ভাংচুর


বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা শহরতলীর কদমতলা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে কদমতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় লাঠি হাতে মিছিলের সামনে থেকে একজন যুবদলের নেতা বেশকিছু ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কয়েকটি অটোর গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে শুনলাম।


Copyright (c) 2019-2026 bzamin24.com