হরতালের সমর্থনে পিকেটিং সময় গাইবান্ধায় জেলা বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৫


বিএনপির ডাকা হরতালের সমর্থনে পিকেটিং সময়। গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী সহ ৫ নেতার্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা - জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,জেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিকুর রহমান খোকা,শহর বিএনপির কর্মী আব্দুস ছাত্তার ও হিল্লোল।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পৌরপার্ক এলাকায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে তারা পিকেটিং করছিল। এ সময় ৫ জনকে আটক করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com