চরভদ্রাসনে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যােগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন।


Copyright (c) 2019-2026 bzamin24.com