চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটিু, আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী মোল্যা প্রমূখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com