ময়মনসিংহে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু


ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে মাছের খামার তলিয়ে যাচ্ছে দেখে সুহেল মণ্ডল ও রাজিব মণ্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।নিহত রাজিবের বাবা বলেন, হঠাৎ অতিবৃষ্টির কারণে আমাদের মাছের খামার তলিয়ে যাচ্ছিল। সে সময় খামারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে তারা মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনাটি নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com