চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার অভিযান চালিয়েছে।অভিযানে জব্দ করা হয় অবৈধ্য বেড় জাল এবং অবৈধ কারেন্ট জাল।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে পোনা মাছ আহরণের অবৈধ্য বেড় জাল আনুমানিক ৬০০ মিটার এবং অবৈধ কারেন্ট জাল আনুমানিক ৩০০ মিটার জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে।অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃজুয়েল রানা । এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মো:নাঈম মোল্লা সহ পুলিশ ফোর্স।। এসময় স্থানীয় জনগনের মাঝে পোনা মাছ রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com