সদরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা


বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিজি) কার্যক্রম ২০২৩ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে উপজেলায় দ্বিতীয়বারের মতো অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল।

সভায় বক্তারা বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৫ দিন ব্যাপী উপজেলার সকল ইউনিয়নে কার্যক্রম চলবে। এর আগে (২০১৯ ইং) সালে প্রথমবারের মত কার্যক্রম চালু হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মুক্তার উদ্দিন ও মো. মোস্তফা কামাল (এমডিভি) সুপার ভাইজার (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর। উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম কাউছার সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Copyright (c) 2019-2026 bzamin24.com