পড়াশোনার চাপে মাদরাসা থেকে পালিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার


ইমরান হোসেন তামিমকে উদ্ধারের পর অভিভাবকের কাছে হস্তান্তর করে পুলিশরাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর ইমরান হোসেন তামিম (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে (৭) উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. মোস্তাফিজার রাহমান।

মোস্তাফিজার বলেন, একটি মাদরাসা থেকে শিশুটি নিখোঁজের ঘটনায় গত রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

এরপর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও লোকজনকে জিজ্ঞাসাবাদসহ নানা প্রক্রিয়ার মাধ্যমে অবেশেষে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে উদ্ধার করেছি।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, শিশুটিকে উদ্ধারের পর যতটুকু জানতে পেরেছি, মূলত মাদরাসায় পড়াশোনা চাপ বেশি দেওয়ায় সে পালিয়ে গেছে। উদ্ধারের পর সার্বিক বিষয় বুঝিয়ে পরিবারের জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com