ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যা


ফরিদপুরের সালথায় প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় আত্মহত্যা করেছেন তানিয়া বেগম (১৯) নামের এক গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ও ইয়াছিন মাতুব্বরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস ২০ দিন আগে তাদের বিয়ে হয়। তবে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো। মোবাইলে কথা বলা নিয়ে শুক্রবার সকালে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় তানিয়ার। এর জের ধরে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য আজ মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com