চুনারুঘাটে পুলিশের অভিযানে সেগুন গাছসহ আটক ৩ 


চুনারুঘাটের চান্দপুর এলাকায় পুলিশের অভিযানে সেগুন গাছসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ভোররাতে চুনারুঘাট থানা পুলিশের এসআই মোল্লা রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যান ভর্তি চোরাইকৃত গাছ উদ্ধার করা হয়।

আটককৃতরা হল- উপজেলার চন্দনা গ্রামের হাজী মো. আঃ হাইর ছেলে লিটন মিয়া (৩৮), মমিনপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. রমিজ আলী (৩৯) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার ছতুরা (চাঁনপুর) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫)।

পুলিশ জানায়, উল্লেখিত সময় সাতছড়ি থেকে একটি পিকআপ ভ্যান গাছ নিয়ে পৌরসভার দিকে রওয়ানা দেয়। এ সময় পিকআপ ভ্যানের সামনে একটি মোটরসাইকেল পাহাড়া দেয়। বিষয়টি দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর এলাকার আশরাফ মিয়ার স মিলের ভিতরে মোটর সাইকেল এবং পিকআপ গাড়িটি সেগুন গাছের গোলের টুকরো নামাতে শুরু করে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে এবং গাছ ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সাতছড়ি বনাঞ্চল থেকে সেগুন গাছ গুলো চুরি করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com