বাসচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিন, সুমন ও সাগর। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com