সদরপুরে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ


ফরিদপুরের সদরপুরের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন তেরেনামের।

রোববার সন্ধ্যায় উপজেলার বাবুরচর বিদ্যালয় মাঠে তেরেনামের ২০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, জেলা পরিষদের সদস্য ইখলাস আলী ফকির, সদরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ আরও অনেকে। তেরেনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দেশবরেণ্য সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, শিল্পী ঐশী ও ফকির সাহেব।


Copyright (c) 2019-2026 bzamin24.com