নদীর পাড়ে ঝুলন্ত লাশ, গেঞ্জিতে লেখা মৃত্যুর কারণ!


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে গলায় রশি পেঁচানো অবস্থায় বুধবার সকালে সুমন সাহা (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমন পৌর এলাকার কালাইশ্রীপাড়ার অশোক সাহার ছেলে। তার পরনের গেঞ্জিতে থাকা লেখায় পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া যায়। তবে লেখাটি তার হাতের কীনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পূর্ব-পাইকপাড়া এলাকার তিতাস নদীর পাশে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পরনে থাকা গেঞ্জিতে লেখা আছে, আমার বাবার হক আমি পাইলাম না। আমার মেয়েরা যেন সেই হক পায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com