সদরপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


ফরিদপুরের ঐতিহ্যবাহী সদরপুর প্রেসক্লাবের মাসিক সভা আজ শনিবার সকালে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি কাজী খলিলুর রহমান।

দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া।

সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন, সৈয়দ দেলোয়ার হোসেন, হুমায়ন কবির, প্রভাত কুমার সাহা, নজরুল ইসলাম নুরু খান, মাসুদুর রহমান, আবু সাঈদ, মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সদরপুর প্রেসক্লাবের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বিশদ আলোচনা সহ অনেক গুরুত্ব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com