মুন্সিগঞ্জে বজ্রপাতে দু'জনের মৃত্যু


মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুসুমপুর এলাকার লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার কনকশার গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি বৃষ্টি চলাকালে দুই পথচারী গ্রামের সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com