ফরিদপুরের জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গত রোববার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশন।
এতে ফরিদপুরসহ সারাদেশ থেকে আগত জেলা পরিষদের সদস্যগণ অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক লিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক বি এম তৌফিক ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের সদস্য এম বি কানিজ, এখলাছ ফকিরের শিশু সন্তান ফারহান এহসান সহ আরো অনেকে।