সদরপুরে বসতবাড়িতে অগ্নিকেণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 


ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামের শেখ মওলার বাড়িতে গতকাল বুধবার দুপুরে এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

দুপুর অনুমান একটায় অগ্নিকাণ্ডে শেখ মওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ির ৪ টি বসত ঘর, গরুর ঘর, রান্না ঘর সহ মোট ৯টি ঘর ও ১টি মোটরসাইকেল সহ প্রায় ১৫লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তা সঠিকভাবে কেউ বলতে পারে না।

স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের ১২জন সদস্য খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com