গাইবান্ধায়  আন্তজেলা ৪ কুক্ষাত চোর গ্রেপ্তার


গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহীর বিজয় ইসলাম পিচ্চি বাবু (১৯), রেজাউল শেখ (৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ (২৭)।

গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি চোরাই গরুসহ ৪ জন চোর দলের সদস্য গ্রেপ্তার হয়।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন আরও বলেন, সংঘবদ্ধ এ চক্র গরু গুলোকে অজ্ঞান করে ট্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরু গুলো পাচার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি।


Copyright (c) 2019-2026 bzamin24.com