ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সন্পাদক মো. ফাইজুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে গুম নাটক সাজিয়ে গভীর ষড়যন্ত্র ও মিথ্যা হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পৌরসভার সামনে ঢাকা গোপালগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে সংবাদ সন্মেলনে মিথ্যা ও হয়রানী অপচেষ্টার তীর্ব নিন্দা জানিয়ে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানান বক্তারা।
এ সময় মূল বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ফাইজুর রহমান। তিনি বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরাস্ত্র মন্ত্রী র আশুদৃষ্টি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিএম শামিম, যুবলীগ নেতা জাকারিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লা, শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।