ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ১৮নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. আইয়ুব আলী প্রধান শিক্ষক বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৈনিক নয়াদিগন্তর ভাঙ্গা উপজেলা সংবাদদাতা সাংবাদিক এ,টি,এম,ফরহাদ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো. মাহামুদুল হাসান, অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন, সহকারি পুলিশ সুপার মাহামুদুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, আলগী ইউপি চেয়ারম্যান ম,ম,সিদ্দিক, ভাঙ্গা,কে,এম,কলেজের সাবেক ভিপি শরিফুজ্জামান শরিফ ও আলগী ইউপির সাবেক চেয়ারম্যান কাওছার ভুইয়াসহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দ।