ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সেলিম রেজা। যোগদানের পর তিনি ঢাকা রেঞ্জের রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,বিপিএম বার, পিপিএম বার, এবং ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. শাজাহান বিপিএম সেবা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ সেলিম রেজা তার এক বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আদ্য ইং ০৪/০৩/২০২৩ তারিখ পুলিশ লাইন কন্ট্রোল রুমের ইনচার্জ হতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলাম।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা রেঞ্জের রেঞ্জ ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম বার, পিপিএম বার, এবং ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. শাজাহান বিপিএম সেবা মহোদয়ের প্রতি আমাকে পুলিশ লাইন কন্ট্রোল রুমের ইনচার্জ হতে হতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করার জন্য।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নতুন কর্মস্থলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। এছাড়া তিনি চরভদ্রাসন থানা এলাকার জনসাধারনের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।