সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শনিবার) কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com