সদরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন


ফরিদপুরের সদরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) সকাল ১০ টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা পরিষদের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ভেটেনারি অফিসার ডা. মনমথ কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার বিধান রায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ গফ্ফার মিয়া। এ সময় উক্ত সভায় উপজেলার সেরা খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com