ভাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন 


ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। সভাপতি হাজী আব্দুল মান্নান(দৈনিক যুগান্তর ), সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম (দৈনিক আমাদের সময় ) ও সাংগঠনিক সম্পাদক এম এম আসাদুজ্জামান মুন্সী (দৈনিক খবর বাংলাদেশ) বিজয়ী হয়েছেন।দুপুর ২ টা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে এক ঘন্টা ভোট গ্রহণ চলে। ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুজন করে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়া অন্যানো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য ১৯৯৯ সালের পর থেকে এই প্রথম ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন হল। এই নির্বাচন পরিচালনা করেন, আহবায়ক এটিএম ফরহাদ নান্নু, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সদস্য সচিব মামুনুর রশিদ।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম মিজানুর রহমান।বিকেল চারটার সময় ফলাফল ঘোষণা করা হয়। এদিকে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল বিজয়ীদের সামাজিক, রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com