চরভদ্রাসন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭১তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টায় ১ মিনিট নিরবতা পালনের পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করা হয়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

পরে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, চরভদ্রাসন প্রেস ক্লাব, উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসার ফয়সাল বিন সালেহ, আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায়, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা আলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন দল, উপজেলা বিএনপি ও স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতি একের পর এক পুস্প স্তবক অর্পন করেন।

এরপর দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্তর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত বের করা হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। এ প্রভাত ফেরি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউছার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল সভায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাটির সার্বিক সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শিরিন সুলতানা কাকন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও ফখরুজ্জামান মাষ্টার প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com