বিশ্ব জাকের মঞ্জিলে আজ থেকে চারদিনব্যাপী ওরস শুরু


ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ ) ৪ দিনব্যাপী বিশ্ব ওরস আজ শনিবার থেকে শুরু হচ্ছে। ওরস উপলক্ষে দরবারের সকল প্রস্তিতি সম্পন্ন করা হয়েছে।

কঠোর নিরাপত্তার জন্য দরবার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে ও স্বাস্থ্য বিধি মেনে ওরস সম্পন্ন করা হবে। শুক্রবার বাদ জুম্মা বিশ্বওলির পবিত্র রওজা মোবারক জিয়ারত করে ওরসের কার্যক্রম শুরু করবেন পীরের আধ্যাত্বিক প্রতিনিধি খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী।

চার দিনব্যাপী ওরসে পবিত্র কোরআন থেকে তর্জমা, পীরের ওসিয়ত-নসিয়ত প্রচার, মিলাদ-মাহফিল, জিকির-আশকার, দফায় দফায় মোনাজাত করা হবে। আগামী মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলির রওজা জিয়ারত করে ওরসের কার্যক্রম শেষ হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com