লাবু চৌধুরী এমপির সঙ্গে সালথা মডেল প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময়


ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সালথা মডেল প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিলে লাবু চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ, সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মজিবুর রহমান, মনির মোল্লা, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক বিধান মন্ডল, কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া প্রমুখ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি লাবু চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। আপনাদের মাধ্যমে সমাজের সকল অসংগতি দূর হবে বলে আমি বিশ্বাস করি।


Copyright (c) 2019-2026 bzamin24.com