মাদক কারবারিকে ধরতে সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের


মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় দুই র্যাব সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ ভোর রাত ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র্যাবের দুই সদস্য। হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com