ফরিদপুরের সদরপুুরে বিভিন্ন স্তরের যানবাহন চালকদের সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় দরবার হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্ব গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত যানজট নিরসনে মতবিনিময় ও অবহিতকরণ সভায় সদরপুরকে যানজটমুক্ত রাখতে ও সড়ক আইন মেনে চলতে সকলকে আহবান জানানো হয়।
সভায় বলা হয় যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রীসেবার নামে যানজট সৃষ্টি করার কোন অবকাশ নেই। এছাড়া সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা বিধান রায় প্রমুখ।