সদরপুরে নছিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর এলাকায় গাছ বহনকারী অবৈধ নছিমনের চাপায় মোটরসাইল চালক মামুন মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মামুন মোল্লা একই উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের রুস্তম খাঁর হাট এলাকার মিজানুর রহমান মোল্লার ছেলে।

জানা যায়, গত সোমবার বিকাল অনুমান সাড়ে ৩টায় কৃষ্ণপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের টিলাডাঙ্গী গ্রামের রাজ্জাক মুন্সির বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

সদরপুর থানার এসআই মো. নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নছিমন ও মোটরসাইকেল সদরপুর থানা পুলিশ জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com