সালথা থানা পরিদর্শন করলেন ফরিদপুরের নবাগত এসপি শাহজাহান


ফরিদপুরের সালথা থানা পরিদর্শন করেছেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম সেবা। শনিবার (২৭ আগস্ট) বিকালে তিনি সালথা থানা পরিদর্শন করেন।

ফরিদপুরের পুলিশ সুপার সালথা থানায় পৌঁছালে থানার অফিসার ইনর্চাজ মো. শেখ সাদিক পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সালথা থানার এসআই আওলাদ হোসেন, এসআই আনিছুর রহমান, এসআই আব্দুল বাসেদ, এসআই পরিমালসহ থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সালথা থানা পরিদর্শণকালে নবাগত পুলিশ সুপার শাহজাহান (পিপিএম সেবা) বলেন, মাদক সন্ত্রাস, মাদক নির্মূলে তিনি বদ্ধপরিকর। সন্ত্রাসী ও মাদক কারবারী যত বড়ই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com