সালথার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফরিদ কাজী ৩০৮ ভোট পেয়ে ১নং সদস্য নির্বাচিত হয়। এছাড়াও পান্নু সরদার ২৭২ ভোট, আইয়ুব মোল্লা ২৫৬ ভোট ও বাচ্চু মিয়া ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে নাসিমা বেগম ও সুমি বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নাসিমা বেগম ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সুমি বেগম পান ১৭০ ভোট।

উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান জানান, সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৯৮ ভোটের মধ্যে ৪৩৫ ভোট কাষ্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com