চসিক কাউন্সিলরের পুত্রবধূর আত্মহত্যা


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুত্রবধূর নাম রেহেনুমা ফেরদৌস।

আজ শনিবার সকালে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেহেনুমা কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী ছিলেন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি ওই গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে।এরই মধ্যে ওই গৃহবধূর বাবার সাথে পুলিশের কথা হয়েছে। তারা এখনো কোন ধরনের অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com