স্ত্রীকে আত্মহত্যায় প্ররোনার মামলায় এসআই গ্রেফতার


নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাবেদ (৩৬) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। সে চট্টগ্রাম জেলার আরআরএফ এ সংযুক্ত রয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মনতরাব ফরাজি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে স্ত্রীকে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে হালিশহর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com