স্বামীর গলা কাটলেন স্ত্রী


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রোববার ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শুক্কুর আলী (৫০)। অভিযুক্ত স্ত্রী শিল্পী বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। বেলা ১১টার দিকে দাড়ি সেভ করছিলেন শুক্কুর আলী। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। স্বামীর হাতে থাকা ব্লেড দিয়ে তার গলা কেটে হত্যা করেন তার স্ত্রী শিল্পী। শুক্কুর ও শিল্পী দম্পতির এক মেয়ে দুই ছেলে রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হত্যাকারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com