সদরপুরে ইউপি চেয়ারম্যানের নিহত শিশু পুত্রের জানাজার নামাজ অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুরে গত বুধবার খুন হওয়া ঢেউখালীর ইউ.পি চেয়ারম্যানের শিশু পুত্র রাফসানের জানাজার নামাজ গতকাল বিকাল ৩ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ এর সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ,আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা ইনচার্জ সুব্রত গোলদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রাম্য শালিসকে কেন্দ্র করে গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীর বাসা বাড়িতে ঢুকে তার স্ত্রী সন্তানকে কুপিয়ে আহত করে এরশাদ নামে স্থানীয় এক সন্ত্রাসী। হাসপাতালে নেয়ার পথেই চেয়ারম্যানের শিশু পুত্র রাফসান (১০) এর মৃত্যু হয়। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায়হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে হত্যার সাথে জড়িত ঘাতক এরশাদ মোল্যা উপজেলার আটরশি টিএনটি টাউর থেকে লাফ দিয়ে আত্নহত্যা করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com