দ্বিতীয় বিয়ের গুঞ্জনে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী 


নরসিংদীর শিবপুর উপজেলায় স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ গৃহবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রাম থেকে গৃহবধূ মুক্তা বেগমকে আটক করা হয়। এর আগে সোমবার (১৮ এপ্রিল) রাতে প্রাইভেটকার চালক আরিফ মিয়ার গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আরিফ মিয়া (২৮)।

জানা গেছে, আরিফ দ্বিতীয় বিয়ে করেছে সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সোমবার (১৮ এপ্রিল) রাতে ঘুমন্ত আরিফের যৌনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী মুক্তা। এ সময় আরিফের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। পরে আজ মঙ্গলবার ভোরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফ মিয়া বলেন, সোমবার (১৮ এপ্রিল) রাতে ঘুমের মধ্যে তার হাত-পা বেঁধে এই কাজ করা হয়। পরে সজাগ হলে মুক্তা তার বাঁধন খুলে দেয়। আমার কাটা অংশে ১৭টি সেলাই পড়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মুক্তা বেগমকে পুলিশ আটক করা হয়েছে। আরিফের স্বজনরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com