স্কুলের পরিত্যক্ত টয়লেট থেকে নারীর মরদেহ উদ্ধার


রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্কুলের পরিত্যক্ত টয়লেট থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাপ্তাই সদর ইউনিয়নের বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে গতকাল শনিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পেয়ে তাকে খবর দেয়। এরপর সে টয়লেটে গিয়ে দেখে মুখমন্ডল থেতলানো, রক্তমাখা ও মুখ পোড়া এক মহিলার মরদেহ পড়ে আছে টয়লেটের ভিতর। তখন পিয়ন সাদ্দাম বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে বিষয়টি জানায়। প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই ফাঁড়ির পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওইদিন বিকেলে মরদেহ উদ্ধার করে।

মৃত মহিলার শরীরে কাপড় পরা, কানে দুল, হাতে চুড়ি এবং বোরকা পরিহিত রয়েছে। শনিবার সন্ধ্যায় মরদেহ কাপ্তাই থানা হেফাজতে আনা হয়।

রোববার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com