আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলীর সহযোগিতায় মঙ্গলবার বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্য ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা। বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির ম্যানেজার উত্তম দাশ ও মৃদুল সরকার প্রমুখ।