সালথায় প্রানীসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন


ফরিদপুরের সালথায় প্রানীসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করেন উপজেলা প্রানী সম্পাদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন প্রমূখ।

উদ্বোধন শেষে হাস-মূরগী, কবুতর ও গরু-ছাগলের ৫৯ টি স্টল পরিদর্শন করেন অতিথীবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com