কক্সবাজারে পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত 


কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় তাদের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com