সদরপুরে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে ১কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, নগদ ৩০ হাজর টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা যায, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এস.আই আশরাফ হোসেনের নেতৃত্বে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে তার বাড়ি থেকে রবিউল বেপারী (৪৮) ও হাসান মোল্যা (৫০) কে গ্রেপ্তার করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বাংলাদেশ জমিনকে জানান, পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

উলেখ্য, উক্ত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মৃত শাহবুদ্দিন বেপারীর ছেলে রবিউল বেপারী ও চর বিষ্ণপুর ইউনিয়নের জামতলা গ্রামের মেঘলা মোল্যার পুত্র হাসান মোল্যা। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছে এবং এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সদরপুরে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Copyright (c) 2019-2026 bzamin24.com